ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

কামরুল হাসান, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২১:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে হ্যান্ডস ফ্রি পুলিশিং

ট্যাকটিকেল বেল্ট পরিধান করে মৌলভীবাজার পুলিশ।

ট্যাকটিকেল বেল্ট পরিধান করে মৌলভীবাজার পুলিশ।

পুলিশ সদস্যদের কাঁধে বা হাতে করে ভারী রাইফেল বা বন্দুক বহনের দিন ফুরালো। মৌলভীবাজার জেলা পুলিশে সংযোজিত হলো অত্যাধুনিক ইকুইপমেন্টসহ ট্যাকটিক্যাল বেল্ট।  

কোমরের বেল্টের সঙ্গে বাঁধা হোলস্টার। তাতে উরুতে সংযুক্ত ছোট আগ্নেয়াস্ত্র। হ্যান্ডকাফ, ওয়ারলেস, পানির বোতলও রয়েছে বেল্টে। ট্যাকটিক্যাল বেল্টে ১৩ ধরনের ইকুইপমেন্ট সংযোজন করা হয়েছে। 

মৌলভীবাজারে পুলিশের এই আধুনিকায়নের শুভ সূচনা হয়েছে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী)। পুলিশ সুপার কার্যালয়ের ১২ জন পুলিশ সদস্যের মধ্যে অত্যাধুনিক ইকুইপমেন্ট দেয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানের নেতৃত্বে আধুনিক ইকুইপমেন্ট সংযোজিত পুলিশ সদস্যদের নিয়ে বৃহস্পতিবার শহরের প্রেসক্লাবে চত্বরে এক মহড়া অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, অপরাধ শাখার ইন্সপেক্টর আব্দুল হাই, ট্রাফিক বিভাগ টিআই এডমিন মাহফুজ আলম, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাসসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ। 

ট্যাকটিক্যাল বেল্টে ১৩ ধরনের ইকুইপমেন্ট

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. জিয়াউর রহমান জানান, জেলা পুলিশে সংযোজিত আধুনিক ইকুইপমেন্ট সমূহের মধ্যে রয়েছে, বডি ওর্ন ক্যামেরা (ইউনিফর্মে লাগানোর বিশেষ ক্যামেরা), POS মেশিন, সোল্ডার স্ট্র্যাপ, লেগ হোলস্টার/থাই হোলস্টার (পিস্তল রাখার স্থান), বাকলস, ট্রাফিক সিগনাল লাইট/স্টপ সাইন পচ্ ও ছয় চেম্বারের আধুনিক ট্যাকটিক্যাল বেল্ট, যেখানে থাকবে পিস্তল,  হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবেল ব্যাটন, মোবাইল কাভার উইথ ফ্ল্যাপ, ওয়াটার বোটল পচ্ ও Key হোল্ডিং হুক।

হ্যান্ডস ফ্রি পুলিশিং

জেলা পুলিশে আধুনিক ইকুইপমেন্ট সংযোজন করে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ট্যাকটিক্যাল বেল্টের মূল স্লোগান হলো ‘হ্যান্ডস ফ্রি পুলিশিং’। এতে করে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে সম্পূর্ণ খালি। ফলে বিপদগ্রস্ত মানুষের যে কোনো প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে পুলিশ। আবার অপরাধীকে দ্রুত ঘায়েল করতে ট্যাকটিক্যাল বেল্টে থাকা প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে পারবেন অনায়াসেই।

তিনি আরো জানান পর্যায়ক্রমে মৌলভীবাজার জেলার সাতটি থানায় আধুনিক ইকুইপমেন্ট ও ট্যাকটিক্যাল সরবরাহ করা হবে। এতে করে অপারেশনাল ইউনিটসমূহের কাজের গুণগত মান আরো বৃদ্ধি পাবে।

আইনিউজ/কামরুল হাসান/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত