ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৮:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২২

শনিবার সিলেটে গণটিকায় দেওয়া হবে জনসন এন্ড জনসন, এক ডোজই যথেষ্ট

ফাইল ছবি

ফাইল ছবি

সকল নাগরিকদের টিকাগ্রহণ নিশ্চিত করতে আবারও গণটিকা প্রদানের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আগামীকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে জনসন এন্ড জনসন-এর টিকা দেয়া হবে। আর এই টিকার দুই ডোজ নিতে হবে না, ‘জনসন এন্ড জনসন’- কোভিড টিকা এক ডোজই যথাযথ সুরক্ষা প্রদান করে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) যেসব নাগরিকরা এখনও টিকাগ্রহণ করেননি, তাঁদের যথাযথ নিয়ম মেনে টিকা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

সিসিক জানায়, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি সেসব নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন পত্র নিয়ে কেন্দ্রে এসে টিকা গ্রহণ করবেন। যাদের এর কোনটিই নেই তারাও টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবে।

যারা ইতিমধ্যে সুরক্ষা এপসে (www.surokkha.gov bd) রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু কোভিড-১৯ টিকা গ্রহন করেননি তারাও এই গণটিকা ক্যাম্পেইনে টিকা কেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। তারা টিকা গ্রহণের তথ্য সুরক্ষা এপসে হালনাগা করাতে পারবেন নগর ভবনে স্থাপিত তথ্যকেন্দ্রের মাধ্যমে।

যারা রেজিষ্ট্রেশন ব্যাতিত গণটিকা ক্যাম্পেইনে টিকা গ্রহণ করবেন তাদেরকে কেন্দ্র থেকে একটি সরকারি টিকা কার্ড প্রদান করা হবে।

এই ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে ৯৬টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত গণটিকা কার্যক্রম বিরামহীনভাবে চলবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত