ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

রুমান মজুমদার, স্পোর্টস প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২

নেছার আহমদ এমপি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট-২০২২

ছোট স্কোরে বড় জয়, ফাইনালে শাহ্ মোস্তফা লিজেন্ডস

নেছার আহমদ এমপি কাপ সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গতবারের রানার্সআপ দল শাহ্ মোস্তফা লিজেন্ডস  ২৭ রানে অল স্কয়ার সোলজার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

এই জয়ে দুইবার অংশগ্রহণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেলো শাহ্ মোস্তফা লিজেন্ডস।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সেমিফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লেগ স্পিনার অল স্কয়ার সোলজার্স-এর বোলার মহসীনের স্পিন জাদুতে দিশেহারা হয়ে পড়ে শাহ্ মোস্তফা লিজেন্ডস। শিপনের ২৬, তাজিদ ২০ ও আবুলের ১৯ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয় শাহ্ মোস্তফা লিজেন্ডস । অল স্কয়ার সোলজার্স-এর মহসীন ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট লাভ করেন।

জবাবে ১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে অল স্কয়ার সোলজার্স। ছোট্ট এই টার্গেট তাড়া করতে গিয়ে ১৮.৩ ওভারে ৯০ রানে অলআউট হয়ে যায় দলটি।

তপন ২৫, সাকিব ১৬ ও হামীম করেন ১৩ রান। শাহমোস্তফা লিজেন্ডসের পক্ষে ফখরুল  ২১ রানে ৩ টি  ও তাজিদ ও মামুন ২টি করে উইকেট লাভ করেন।

এই জয়ে দুইবার অংশগ্রহণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেলো শাহ্ মোস্তফা লিজেন্ডস।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ফখরুল (শাহ মোস্তফা লিজেন্ড)। ভেল্যুয়েবল প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছেন মহসিন (অল স্কোয়ার সোলজার্স)। পেইলাক স্ট্রাইকার অব দ্যা ম্যাচ হয়েছেন তাজিদ (শাহ মোস্তফা লিজেন্ড)। 

খেলা পরিচালনা করেন গোলাম মাওলা রাব্বি ও ইমামুল হক রিপন। স্কোরিংয়ে ছিলেন হাসান তারেক।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত