কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে ৫০তম শীতকালীন খেলাধুলা প্রতিযোগিতা উদ্বোধন
বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কমলগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত ৫০ তম শীতকালীন খেলাধুলা প্রতিযোগিতা শুরু হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। মোট ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলায় ইভেন্ট রয়েছে ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন।
রোববার সকাল ১১টায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
আরও পড়ুন- প্রতিকূলতার সম্মুখীন দেশের সর্ববৃহৎ ভাসমান কাঠ বাজার
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রনেন্দ্র কুমার দেব। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান
এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























