মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে যুব সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মৌলভীবাজার জেলার সর্ববৃহৎ মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিবাদী সামাজিক সংগঠন জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার- এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও মাদক থেকে বাঁচতে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) শহরের রেস্ট ইন চায়নিজ রেস্টুরেন্ট হল রুমে দুপুর ২ টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হতদরিদ্র মাদরাসার সুবিধা বঞ্চিত ছাত্র, শিক্ষকদের মাঝে খাবার পরিবেশন, উপহার সামগ্রী, পাঞ্জাবি (তুফ) পায়জামা বিতরণ এবং মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভার মাধ্যমে যুব সমাজের উদ্দেশ্য সচেতনতামূলক নানান দিক তুলে ধরা হয়।
সুস্থ সমাজ গঠনে শান্তির প্রয়াস, এই স্লোগানকে সামনে রেখে, জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার দীর্ঘ (পাঁচ) বছর যাবৎ ধারাবাহিকভাবে কাজ করে আসছে।
পৌর কমিটির সভাপতি নাজমুল ইসলাম আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলিম উদ্দিন হালিমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও যুগ্ম- সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী টিপুর যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান, পুলিশ পরিদর্শক মো. মাহফুজ আলম, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী প্রসিকিউটর এস এম সুয়েব রহমান, দ্যা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক শেখ রুমেল আহমদ, গিয়াস নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোশাররফ টিটু। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওয়াহিদ নোমানী ( মুহতামিম)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফয়সল আহমদ, এডভোকেট শফিকুর রহমান, নজমুল খান, মুহিবুর রহমান মুহিব, শেখ হেলাল আহমেদ, জুবায়ের আহমদ, শেখ নিজাম আহমেদ, সৈয়দা শাহানা রহমান (ডলি), মুস্তাকিম আহমদ।

এসময় অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে যুব কল্যাণ সংস্থার পূর্বের কাজ এবং বর্তমান সময়ের কাজগুলো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আগামীতে যেনো যুব কল্যাণ সংস্থা এই শহরে মাদক এবং ইভটিজিং এর বিরুদ্ধে ও মানবিক কাজ করে মৌলভীবাজারের সামাজিক সংগঠনের রোল মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বশীল স্বেচ্ছাসেবকগণ তাদের বক্তব্যে সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মিলাদ আলী, মো. ইকবাল, বাছন আহমদ, রহমান মামুন, এহিয়া মোদেব্বির চৌধুরী মিনহাজ, মো. জহিরুল ইসলাম (নোবেল), মোঃ সালাউদ্দিন, সাজলুর রহমান সোহাগ, রুমি বেগম,নুরুল আমীন রাহিন, সুলতান মিয়া, জুবেদ মিয়া, মনির খান, জুমান চৌধুরী, মো. তারেক, জুবাউল ইসলাম মিটু, শুভ্রত ধর শুভ, সুয়েব আহমদ এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির উপদেষ্টা জাহাঙ্গীর আহমদ,নজরুল ইসলাম, তারেক আহমদ,শাকিল আহমদ,মোসাহিদ আহমদ, এনামুল হক আলম,জুয়েল আহমদ প্রমুখ।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান
এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























