সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৫:৩৩, ১ মার্চ ২০২২
আপডেট: ১৫:৩৩, ১ মার্চ ২০২২
সিলেটের দক্ষিণ সুরমায় সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড
সিলেটের দক্ষিণ সুরমায় একটি এলপিজি সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে ওই দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
রাত ১০টার দিকে একটি সিলিন্ডারের দােকানে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মূহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। যে দোকানে আগুন লেগেছে তার পাশেই গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে আছে। এছাড়া পাশেই রয়েছে যমুনা ও পদ্মা কোম্পানির ডিপো।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এছাড়া সিলেট কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানা পুলিশও ঘটনাস্থলে রয়েছে।
ফায়ার সার্ভিসের সিলেট কন্ট্রোল রুম থেকে রাত ১১ টায় জানানো হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























