নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৬:০৩, ২ মার্চ ২০২২
মাটির ব্যাংকে চিকিৎসা করার মতো টাকা জমা হয়নি খলিল মিয়ার (ভিডিও)
রিকশাচালক খলিল মিয়া
গৃহহীন রিকশাচালক খলিল মিয়া, ৬৫ বছরের জীবন। থাকতেন এ বাড়ির উঠান, তো ওবাড়ির বারান্দায়। থেকেছেন ৪০০-৫০০ টাকা ভাড়া দিয়ে ভাঙ্গা ঘরে।
খলিল মিয়া বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগরের বাসিন্দা।
সেখানে আশ্রয়ণ প্রকল্পে পেয়েছেন সরকারি ঘর। এখন আর তাঁকে মাস শেষে ঘর ভাড়ার জন্য চিন্তা করতে হয়না। ভাড়ার টাকা জমান মাটির ব্যাংকে। হয়তো সুখের মুখ দেখতে শুরু করেছিলেন।
তবে ঘর ভাড়া নয় এখন তাঁকে ঘিরে ধরেছে বেঁচে থাকা, না থাকার চিন্তা।
আরও পড়ুন- এবারের এসএসসি পরীক্ষায় নম্বর বিভাজন যেভাবে
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত খলিল মিয়া। গলা দিয়ে আর ভাত ঢুকেনা। সিলেটের চিকিৎসকেরা জানিয়েছেন জরুরি অপারেশন দরকার। কিন্তু অপারেশন করার মতো সে টাকা তো আর মাটির ব্যাংকে জমা হয়নি। হয়তো দুই-আড়াই হাজার টাকা জমা হয়েছে। কিংবা আরো কম। চিকিৎসার জন্য প্রয়োজন কমপক্ষে অর্ধলক্ষাধিক টাকা। টাকার ভয়ে চিকিৎসকের কাছে আর সিলেটমুখি হননা খলিল মিয়া।
খলিল মিয়া বলেন, চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে জানিয়েছেন তিনি গলায় ক্যান্সার আক্রান্ত। কিছু গিললেই গলা থেকে বুক পর্যন্ত জ্বলে। শুধু বনরুটি খেতে পারছেন। সেটাও বন্ধ হয়ে কিনা, সে চিন্তাও খলিল মিয়ার।
আরও পড়ুন- পরিবেশ দূষণের দায়ে সাত ট্যানারীর গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
এখন তিনি সরকার এবং ধনাঢ্য মানুষের দয়ার দিকে চেয়ে আছেন। কেউ অপারেশনের জন্য আর্থিক সাহায্য করবেন, সে আশায় পথ চেয়ে আছেন। অসহায় সন্তানদের জন্য হলেও আরো কিছুদিন মাটির ব্যাংকে টাকা জমাতে চান খলিল মিয়া। নতুবা বিনা চিকিৎসায়ই যে মৃত্যু।
খলিল মিয়ার মুখেই শুনি বর্ণনা।
ভিডিও
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























