বিষ্ণু দেব, মৌলভীবাজার
আপডেট: ১৮:৩২, ৩ মার্চ ২০২২
মৌলভীবাজারে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু শুক্রবার
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করতে মৌলভীবাজারে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০২২’।
শুক্রবার (৪ মার্চ) থেকে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ মৌলভীবাজারের আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে এ উৎসব শুরু হবে।
বুধবার (২ মার্চ) মৌলভীবাজার প্রেসক্লাবে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এগারোদিনব্যাপী উৎসবে বিস্তারিত তুলে ধরেন উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল মতিন। সদস্য সচিব কয়ছর আহমদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পৌর মেয়র ফজলুর রহমান।
আরো উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির , সদস্য অজয় সেন, আনোয়ার হোসেন দুলাল, আসম সালেহ সুহেল, পান্না দত্ত, রনজিৎ দত্ত জনি প্রমুখ।
আরও পড়ুন- মৌলভীবাজারে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০২২’ এর উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুছ। প্রধান অতিথি হিসেবে থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এবং বিশেষ অতিথি থাকবেন নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।
উৎসবজুড়ে থাকবে মৌলভীবাজার, সিলেট ও ঢাকার ১১টি সাংস্কৃতিক ও ১১টি নাট্য সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা ও নাটকমঞ্চায়ন ।
উৎসবের প্রথম দিন শুক্রবার (৪ মার্চ) বিকেল পাঁচটায় রয়েছে সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় দৃষ্টিপাত নাট্য সংসদ নাটক মঞ্চায়ন করবে।
আরও পড়ুন- সাপের কামড়েই কী কৃষকের মৃত্যু!
দ্বিতীয় দিন (৫ মার্চ) শনিবার বিকেল পাঁচটায় রয়েছে সুর নিকতনের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় সিলেটের লিটল থিয়েটার নাটক মঞ্চায়ন করবে ।
তৃতীয় দিন (৬ মার্চ) রোববার বিকেল পাঁচটায় রয়েছে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় রেপার্টরি থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
চতুর্থ দিন (৭ মার্চ) সোমবার বিকেল পাঁচটায় রয়েছে উচ্চারণের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় থাকবে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।
পঞ্চম দিন (৮ মার্চ) মঙ্গলবার বিকেল পাঁচটায় রয়েছে নজরুল সংগীত শিল্পী পরিষদের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় জীবনচক্র থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
ষষ্ঠ দিন (৯ মার্চ) বুধবার বিকেল পাঁচটায় রয়েছে শাহ মোস্তফা বাউল গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার নবনাট নাটক মঞ্চায়ন করবে।
সপ্তম দিন (১০ মার্চ) বৃহষ্পতিবার বিকেল পাঁচটায় রয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার বাতিঘর নাটক মঞ্চায়ন করবে।
অষ্টম দিন (১১ মার্চ) শুক্রবার বিকেল পাঁচটায় রয়েছে দেশলাইয়ের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকা থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
নবম দিন (১২ মার্চ) শনিবার বিকেল পাঁচটায় রয়েছে শৈলীর সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার থিয়েটার নাটকমঞ্চায়ন করবে।
দশম দিন (১৩ মার্চ) রোববার বিকেল পাঁচটায় রয়েছে সুরের ভেলার সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় মনু থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
একাদশতম দিন (১৪ মার্চ) সোমবার বিকেল পাঁচটায় রয়েছে চিরন্তনী লোকগানের দলের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা পৌনে সাতটায় টাউন থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
অনুষ্ঠানে মেয়র ফজলুর রহমান বলেন, অতীতের বিশাল অংকের দেনা পরিশোধ করতে গিয়ে পৌরসভার পক্ষ থেকে সংস্কৃতি ও সাহিত্য ক্ষেত্রে আর্থিক পৃষ্ঠপোকতা করা সম্ভব হয়নি। দেনা কমে আসছে, এখন থেকে সংস্কৃতি ও সাহিত্য ক্ষেত্রে আর্থিক পৃষ্ঠপোষকতা করবে পৌরসভা।
আইনিউজ/বিষ্ণু দেব/এসডিপি
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























