Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ২৮ জানুয়ারি ২০২৩

কমলগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর মৃ ত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয়ের এক তরুণী (২০) আ ত্ম হ ত্যা করেছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১ টা ২০ মিনিটে এ ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টা ২০ মিনিটের সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্রপ্রেস ট্র্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক তরুণী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ  দেয়। ট্রেনটির ইঞ্জিন বগির বাম্পার তাকে টেনে প্রায় ৫০০ মিটার দুরে শিংরাউলি গ্রামে ফেলে দেয়। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ রেললাইন হতে মরদেহ উদ্ধার করে পাশে রেখে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করা হয়। এ সময় তরুণীর একটি ভ্যানেটি বেগ ও ভেঙ্গে যাওয়া ঘড়ি ও ভাঙ্গা মোবাইল পাওয়া গেছে। শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসার পর লা শ উ দ্ধা র করেছে। 

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  স্টেশনের প্লাটফর্ম এলাকায় তরুণীটি চলন্ত জয়ন্তিকা ট্রেনের সামনে ঝাঁপ দেয়। ট্রেনের ইঞ্জিন নিচের বাম্পার তাকে টেনে নিয়ে সিংরাউলী এলাকায় আপ হোম সিগনাল সংলগ্ন এলাকা ফেলে দেয়। 

তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন কুমার পাল। তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের পর বিস্তাারিত জানা যাবে।

আই নিউজ/এইচএ 

ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়