Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ৩০ জানুয়ারি ২০২৩

সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহণ ধর্মঘট স্থগিত  

সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে পূর্ব নির্দেশনা অনুযায়ী ডাকা পরিবহণ স্থগিত। আজ সোমবার (৩০ জানুয়ারি) সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরুর কথা থাকলে ধর্মঘট স্থগিত করায় তা আর কার্যকর হয়নি। 

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসনের কর্মকর্তা, বিআরটিসি কর্তৃপক্ষ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

রোববার বিকেলে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিআরটিসি সিলেটের ডিপো ব্যবস্থাপক মো. সোহেল রানাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পরিবহন নেতারা বলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।

এর আগে শনিবার (২৮ জানুয়ারি) রাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় ধর্মঘটের ডাক দেয়া হয়। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়