ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ২২:০৯, ২ আগস্ট ২০২৫

ভয়ঙ্কর জঙ্গি প্রশিক্ষণে শনাক্ত সিলেটের ৫ যুবক! 

জঙ্গি প্রতীকী ছবি

জঙ্গি প্রতীকী ছবি

দেশের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া দেশের কুমিলা, বরিশাল এবং সিলেট থেকে তাদের অঞ্চল সদস্য সংগ্রহ করে তাদেরকে ভয়ঙ্কর জঙ্গি প্রশিক্ষণে দীক্ষিত করে তোলছে। সম্প্রতি পার্বত্য অঞ্চলে জঙ্গিগোষ্ঠীর প্রশিক্ষণের যে ভিডিও উদ্ধার করা হয়েছে, সেখান থেকে ৩২ জন শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২০ জনই এই তিন অঞ্চলের। এর মধ্যে সিলেটের রয়েছেন পাঁচজন।

এর আগে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ বা নিখোঁজ হওয়া ৩৮ তরুণের একটি তালিকা গত বছর ১০ অক্টোবর প্রকাশ করেছিল র‍্যাব। তাঁরাও মূলত এই তিন অঞ্চলের। সেসময় র‍্যাব জানিয়েছিল, জঙ্গিবাদে প্ররোচিত  হয়ে ৫৫ জনের মতো বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছেড়েছেন। তারা সবাই জামাতুল আনসার সদস্য। র‍্যাবের প্রকাশ করা ৩৮ জনের ওই তালিকার মধ্যে ১৯ জনের উপস্থিতি দেখা গেছে পাহাড়ে প্রশিক্ষণের ভিডিওতে।

র‍্যাব সূত্র জানায়, জামাতুল আনসারের কথিত সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান ওরফে রনবীকে ২৩ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। তাঁর মুঠোফোনে প্রশিক্ষণের ভিডিওটি পাওয়া গেছে। ওই ভিডিওতে অস্ত্র নিয়ে প্রশিক্ষণের যে দৃশ্য দেখা গেছে, সেটা পার্বত্য চট্টগ্রামের নতুন সশস্ত্র গোষ্ঠী কেএনএফের (কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট) ক্যাম্পে ধারণ করা।

২০২১ সালের শেষ দিক থেকে এ পর্যন্ত কেএনএফের তত্ত্বাবধানে তিনটি ব্যাচে জামাতুল আনসারের ৫৫ জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে।

ভিডিওতে সংগঠনটির আমির আনিছুর রহমান ওরফে মাহমুদ, আনসার আল ইসলামের একসময়ের শীর্ষ পর্যায়ের নেতা আবদুল্লাহ মায়মুন ওরফে মুমিনকে ফৌজি পোশাক পরা অবস্থায় দেখা গেছে। দুজনের হাতেই অস্ত্র ছিল। ভিডিওতে সিলেট থেকে নিখোঁজ জঙ্গি আবদুর রাজ্জাককে দেখা গেছে। তিনি অস্ত্র-মুখ বাঁধা অবস্থায় প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা ছিল, রাজ্জাক আফগানিস্তানে চলে গিয়েছেন। তবে ভিডিওতে ছবি দেখার পর গোয়েন্দারা নিশ্চিত হয়েছে যে রাজ্জাক দেশেই রয়েছেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘আমরা ভিডিওতে যাঁদের দেখেছি, তাঁদের অনেককেই চিহ্নিত করা হয়েছে। এখন তাঁদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। বাকিদের পরিচয়ও বের করার চেষ্টা অব্যাহত আছে।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়