Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

সিলেট

প্রকাশিত: ১৯:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

চাকরি স্থায়ী করার দাবিতে সিলেটে বেতার কর্মীদের মানববন্ধন 

সিলেট কেন্দ্রের চুক্তিভিত্তিক শিল্পী, কলাকুশলী ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি। ছবি- সংগৃহীত

সিলেট কেন্দ্রের চুক্তিভিত্তিক শিল্পী, কলাকুশলী ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি। ছবি- সংগৃহীত

চাকরি স্থায়ী করার দাবিতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের চুক্তিভিত্তিক শিল্পী, কলাকুশলী ও কর্মচারীরা মানববন্ধন  কর্মসূচি পালন করেছেন। এসময় তাদের সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদের সংস্কৃতিকর্মীরাও একাত্মতা পোষণ করেন। 

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করেন সিলেট বেতারের কর্মী-কুশলীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের চুক্তিভিত্তিক শিল্পী-কলাকুশলী ও কর্মচারীর সংখ্যা ৫০ জন। মাসব্যাপী কাজ করলেও সম্মানী দেয়া হয় সর্বোচ্চ ১০/১২/১৪ কিংবা ১৮ দিবসের চুক্তিতে। এ ছাড়া কোনো ধরনের ভাতা বা উৎসব বোনাসসহ ওভারটাইমের সম্মানী পাওয়া যায় না। এমনকি পাওয়া যায় না মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি। এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত সর্বোচ্চ চল্লিশ বছর ধরে চুক্তিভিত্তিক কর্মরত রয়েছেন এমন কর্মচারীও রয়েছেন। বেতারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি অনতিবিলম্বে এসব চুক্তিভিত্তিক শিল্পী, কলাকুশলী ও কর্মচারীদের সরকারি রাজস্ব খাতের সঙ্গে সম্পৃক্ত করে চাকরি আত্তীকরণ বা স্থায়ীকরণ করা।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়