ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

সিলেটে শিল্পকলা একাডেমি পদক পেলেন ১৫ গুণী

একাডেমি মিলনায়তনে পদকপ্রাপ্ত গুণীজন। ছবি- আই নিউজ

একাডেমি মিলনায়তনে পদকপ্রাপ্ত গুণীজন। ছবি- আই নিউজ

সিলেটের ১৫ গুণী ব্যক্তি শিল্পকলা একাডেমি পদক পেয়েছেন। কণ্ঠসঙ্গীত, সৃজনশীল সংস্কৃতি গবেষণা, নাট্যকলা, নৃত্যকলাসহ শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহে একাডেমি মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ৫টি ক্যাটাগরিতে প্রতি বছর ৫জন করে মোট ১৫জন গুণীশিল্পীর হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চলনায় অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণীশিল্পীগণের পক্ষে অনুভূতি জ্ঞাপন করেন আকরামুল ইসলাম ও রজত কান্তি গুপ্ত।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৯ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন- আমিরুন্নেছা খাতুন (কণ্ঠসংগীত), অরিন্দম দত্ত চন্দন (নাট্যকলা), নিরঞ্জন দে (চলচ্চিত্র), ড. জফির সেতু (সৃজনশীল সংস্কৃতি গবেষক) ও সুভাষ চন্দ্র নাথ (চারুকলা); জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২০ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন আকরামুল ইসলাম (কণ্ঠসংগীত), মোঃ আফজাল হোসেন (নাট্যকলা), মোঃ আকরাম আলী (যন্ত্রসংগীত), ড. মোস্তাক আহমাদ দীন (লোকসংস্কৃতি) ও রজত কান্তি গুপ্ত (সৃজনশীল সংগঠক) এবং জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২১ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন বিপ্রদাস ভট্টাচার্য (কণ্ঠসংগীত), অনিতা সিনহা (নৃত্যকলা), এ কে শেরাম (সৃজনশীল সংস্কৃতি গবেষক), রাবেয়া খাতুন দুলু (নাট্যকলা) ও দেবাশীষ বন্দোপাধ্যায় (যন্ত্রসংগীত)।

সম্মাননা প্রদান আয়োজনের শুরুতেই ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ গানের সঙ্গে  নৃত্য পরিবেশন করেন একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস-এর শিল্পীরা। অতিথিবৃন্দের সঙ্গে সম্মাননা পদক প্রাপ্ত গুণীশিল্পীগণের গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়