Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

মৌলভীবাজার পৌরসভার ১২১ শিক্ষার্থীকে চশমা প্রদান

শিশুদের মধ্যে চশমা বিতরণ। ছবি- আই নিউজ

শিশুদের মধ্যে চশমা বিতরণ। ছবি- আই নিউজ

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরের ১২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চশমা দেওয়া হয়েছে। বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় করোনাকালীন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে এসব চশমা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভা হলরুমে চশমা বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সভাপতিত্ব করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, পৌরসভা শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ, পৌরসভা শিক্ষাবৃত্তি কমিটির সদস্য তাহমিদা ইসলাম কনক। 

অনুষ্ঠানে শহরের ১৪টি স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী  শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

মেয়র ফজলুর রহমান বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নানা কারণে অনেকের চোখেরও সমস্যা হয়েছে। মূলত এই সময়ে মোবাইলে বেশি সময় কাটানোর জন্য চোখের সমস্যা হয়েছে বলে চিকিৎসকেরা মনে করছেন। এই অবস্থায় বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় মৌলভীবাজার পৌরসভা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের চোখের পরীক্ষা করে চশমা দেওয়া হয়েছে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়