Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬,   চৈত্র ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

মৌলভীবাজারে ২৭ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার

ভারতীয় বিড়িসহ আটক নুর মিয়া (৬০)। ছবি- আই নিউজ

ভারতীয় বিড়িসহ আটক নুর মিয়া (৬০)। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর মডেল থানার এক বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ২৭ হাজার পিস ভারতীয় বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এসময় নূর মিয়া (৬০) নামে এক বৃদ্ধকেও বিড়িসহ আটক করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার মৌলভীবাজার সদর থানা এলাকার আমতৈল ইউনিয়নের দিঘীর পাড় বাজারের গরুর হাটের একটি দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ নূর মিয়াকে গ্রেফতার করে পুলিশ। 

এসময় দোকান তল্লাশি করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে হলুদ রঙের ৫৪ প্যাকেটে মোট ২৭,০০০ শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক  বাজার মূল্য প্রায় ৫৪ হাজার টাকা। 

আটককৃত নূর মিয়া মৌলভীবাজার সদর উপজেলার আদুপাশা গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে। 

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়