মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক ২
বিদেশী মদসহ আটক দুই আসামি। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ বোতল বিদেশি মদসহ দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সাড়ে ১০ টার দিকে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি। আটক ব্যক্তিদের নাম বশির মিয়া (৩৫) এবং নেকবর আলী (৩৬)।
জেলা ডিবি সূত্র জানিয়েছে। বুধবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এএসআই শাহাবুদ্দিন ফোর্সসহ ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর বাজারে অভিযান চালান। বাজারের সলিম মিয়ার দোকানের সামনে থেকে দুজনকে আটক করে ডিবি। এসময় আটককৃত দুজনের হেফাজত থেকে একটি Officer's Choice Blue লেখা কাগজের কার্টুন পাওয়া যায়।
কার্টুনের ভেতরে তল্লাশী করে ভেতর থেকে ৫ বোতল Officer's Choice Blue (Pure Grain Whisky) নামের ভারতীয় মদের বোতল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য এনেছে বলে ডিবির কাছে স্বীকার করেছে আটকরা।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























