শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে নিয়মিত বাজার তদারকিতে ইউএনও, মিলছে সুফল
একটি দোকানের ভেতরে নিত্যপণ্য তদারকি করছেন ইউএনও। ছবি- আই নিউজ
শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার তদারকির কারণে সুফল ভোগ করছেন সাধারণ ভোক্তারা। বাজারে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারছে না অসাধু ব্যবসায়ীরা। পবিত্র রমজান মাসে পেঁয়াজ, রসুন, আদা, সয়াবিন তেল, ছোলা, এসব পণ্যের দাম বাড়েনি, বিক্রি হচ্ছে রমজানের মাসের পূর্বের মূল্যে।
বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি করায় সাধারণ ভোক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভোক্তারা দাবি, উপজেলা প্রশাসনের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে।
এছাড়াও প্রায় প্রত্যেক ব্যবসায়ী তাদের দোকানে মূল্য তালিকা সঠিকভাবে রেখেছেন। এতে করে ব্যবসায়ীদের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দেখা যায় শহরের পোস্ট অফিস রোড, সেন্ট্রাল রোড, সহ বিভিন্ন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























