Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৯, ২৭ এপ্রিল ২০২৩

মৌলভীবাজারে শব্দ সচেতনতা দিবস পালিত

'সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন'- প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। পরে সার্কিট হাউসের মুন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় দিবসটি উদযাপন করে পরিবেশ অধিদপ্তর। সহযোগিতা করে জেলা প্রশাসন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার ড. উর্মি বিনতে সালাম এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার জনাব প্রভাংশু সোম মহান।  শ্রবণ, স্বাস্থ্য এবং মানসম্মত জীবনযাপনের উপর শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন বক্তারা। 

সচেতনতা সৃষ্টি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যক্রম গ্রহণে কমিউনিটিকে উদ্বুদ্ধ করতে সকলকে আহ্বান জানানো হয়।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়