ঢাকা, রোববার ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১১, ২৭ জুন ২০২৬

সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

র‍্যাব-৯ এবং ৫২ বিজিবির যৌথ অভিযানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শাহপরাণ সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত শাড়ি ও কসমেটিক্স উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিএসসি, সিলেট এবং সিলেট ৫২ বিজিবির একটি যৌথ আভিযানিক দল গোলাপগঞ্জ থানাধীন শাহপরাণ সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৬০৬ পিস বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, ১,২০০ পিস Indian Ultra Cream, ২,৪০০ পিস Emulsion Cream এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধার হওয়া চোরাচালানকৃত শাড়ি ও কসমেটিক্সের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।

তবে অভিযান চলাকালে জব্দকৃত পণ্য ও পিকআপের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় র‍্যাব-৯ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত শাড়ি, কসমেটিক্স ও পিকআপ ভ্যান সিলেট ৫২ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়