রাজু দত্ত, কমলগঞ্জ
এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে কমলগঞ্জের ৩৪৯৯ জন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে চলতি (২০২৩) বছরের এসএসসি পরীক্ষায় ৩৪৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
আগামীকাল রোববার (৩০ এপ্রিল) সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুননাহার পারভীন জানান, কমলগঞ্জ উপজেলায় ৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১৩০ জন, মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৪৫ জন, আদমপুর তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮০৯ জন ও শমশেরনগর এএটিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এছাড়া, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ সফাত আলী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৩২৮ জন এবং ভোকেশনালে ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























