ঢাকা, রোববার ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ১১ এপ্রিল ২০২২

শাবির স্বপ্নোত্থানের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান' এর উদ্যোগে ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, সংগঠনটির প্রচার সম্পাদক আবু রায়হান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ভোলানন্দ নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে স্বপ্নোত্থান। আজকের এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- ১৬০ শিক্ষার্থীর মাঝে `কিন` স্কুলের ইফতার বিতরণ

স্বপ্নোত্থানের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বিজ্ঞপ্তিতে বলেন, 'স্বপ্নোত্থান তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। স্বপ্নোত্থান প্রতিবছরের ন্যায় এবারো বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে।'

আইনিউজ/জিএম ইমরান/এসডিপি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ