ঢাকা, রোববার ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ২০ এপ্রিল ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : সাধারণ জ্ঞান

আগামী ২২ এপ্রিল থেকে ৩ পর্যায়ে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে। ২০ মে দ্বিতীয় পর্যায়ের এবং ৩ জুন তৃতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারীদের প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে। 

১. মধুপুরের বনাঞ্চলের প্রধান বৃক্ষ কী?

ক) সুন্দরী

খ) গেওয়া

গ) শাল

ঘ) কেওড়া

সঠিক উত্তর : গ) শাল

২. কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?

ক) জারুল

খ) তুলা

গ) চাপালিস

ঘ) গামার

সঠিক উত্তর : খ) তুলা

৩. বাংলাদেশের কোন নদীকে ‘চিরযৌবনা নদী’ বলা হয়?

ক) হালদা

খ) যমুনা

গ) পদ্মা

ঘ) মেঘনা

সঠিক উত্তর : ঘ) মেঘনা

৪. বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কী?

ক) বরাক নদী

খ) গঙ্গা

গ) হাড়িয়াভাঙ্গা

ঘ) যমুনা

সঠিক উত্তর : গ) হাড়িয়াভাঙ্গা

৫. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

ক) কুতুবদিয়া দ্বীপ

খ) মহেশখালী দ্বীপ

গ) ভোলা দ্বীপ

ঘ) হাতিয়া দ্বীপ

সঠিক উত্তর : খ) মহেশখালী দ্বীপ

৬. উত্তরা গণভবন কোথায়?

ক) ঢাকা

খ) রাজশাহী

গ) দিনাজপুর

ঘ) নাটোর

সঠিক উত্তর : ঘ) নাটোর

৭. হলুদ বিহার কোথায় অবস্থিত?

ক) কুমিল্লা

খ) বগুড়া

গ) নওগাঁ

ঘ) ঢাকা

সঠিক উত্তর : গ) নওগাঁ

৮. বিখ্যাত বড়কাটরা মসজিদ কে নির্মাণ করেন?

ক) শাহ সুজা

খ) শায়েস্তা খান

গ) নুসরত শাহ

ঘ) আলাউদ্দিন হোসেন শাহ

সঠিক উত্তর : ক) শাহ সুজা

৯. বাংলাদেশ শিল্পকলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৭৩ সালে

খ) ১৯৭৪ সালে

গ) ১৯৭৭ সালে

ঘ) ১৯৭৮ সালে

সঠিক উত্তর : খ) ১৯৭৪ সালে

১০. ‘ঢাকা গেইট’ কে নির্মাণ করেন?

ক) তানজিম হাসান

খ) তানভীর কবির

গ) মীর জুমলা

ঘ) প্রমোদ রায়

সঠিক উত্তর : গ) মীর জুমলা

১১. বারো আউলিয়ার দেশ বলা হয় কাকে?

ক) সিলেট

খ) রাজশাহী

গ) চট্টগ্রাম

ঘ) চাঁপাইনবাবগঞ্জ

সঠিক উত্তর : গ) চট্টগ্রাম

১২. বাংলাদেশের প্রথম রামসার সাইট কোনটি?

ক) চট্টগ্রাম

খ) কক্সবাজার

গ) সিলেট

ঘ) সুন্দরবন

সঠিক উত্তর : ঘ) সুন্দরবন

১৩. ‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক) রংপুর

খ) ময়মনসিংহ

গ) রাঙামাটি

ঘ) বান্দরবান

সঠিক উত্তর : ক) রংপুর

১৪. ‘মাটির নিচের শহর’ নামে খ্যাত কোনটি?

ক) ভারতের মালদহ

খ) উয়ারী-বটেশ্বর

গ) সিলেট

ঘ) ময়মনসিংহ

সঠিক উত্তর : খ) উয়ারী-বটেশ্বর

১৫. ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?

ক) সত্যজিৎ রায়

খ) তারেক মাসুদ

গ) আবদুল জব্বার খান

ঘ) হীরালাল সেন

সঠিক উত্তর : গ) আবদুল জব্বার খান

১৬. জাতীয় আয় গণনায় বাংলাদেশের অর্থনীতিকে কতটি খাতে ভাগ করা হয়েছে?

ক) ৫টি

খ) ১০টি

গ) ১৫টি

ঘ) ২০টি

সঠিক উত্তর : গ) ১৫টি

১৭. বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?

ক) WTC

খ) FBCCI

গ) DSE

ঘ) EPB

সঠিক উত্তর : খ) FBCCI

১৮. বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক কোনটি?

ক) পূবালী ব্যাংক

খ) আরব-বাংলাদেশ ব্যাংক

গ) বাংলাদেশ ব্যাংক

ঘ) ডাচ্-বাংলা ব্যাংক

সঠিক উত্তর : খ) আরব-বাংলাদেশ ব্যাংক

১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন কবে?

ক) ১৯৫২ সালে

খ) ১৯৫৪ সালে

গ) ১৯৫৩ সালে

ঘ) ১৯৫৮ সালে

সঠিক উত্তর : গ) ১৯৫৩ সালে

২০. ‘আমার দেখা নয়াচীন’ বইটির ইংরেজি ভাষার অনুবাদক কে?

ক) অধ্যাপক শামসুজ্জামান খান

খ) অধ্যাপক ড. ফকরুল আলম

গ) আবদুল গাফফার চৌধুরী

ঘ) ফিদেল কাস্ট্রো

সঠিক উত্তর : খ) অধ্যাপক ড. ফকরুল আলম

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ