আই নিউজ ডেস্ক
এইচএসসি পরীক্ষা আগামী ২৫ জুলাই পর্যন্ত স্থগিত
ছবি- সংগৃহীত
দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান উদ্ভূত পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ২৫ জুলাই পর্যন্ত স্থগিতের ঘোষণা ডেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২১ জুলাই, ২৩ জুলাই এবং ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। ২৮ জুলাই থেকে অনুষ্ঠেয় পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
এর আগে আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























