আই নিউজ ডেস্ক
রোববারও খুলেনি প্রাথমিক বিদ্যালয়
আপাতত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে তিন সপ্তাহ ধরে বন্ধ রয়েছে প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় খোলার কথা থাকলেও রোববার (১২ আগস্ট) প্রাথমিক বিদ্যালয় খুলেনি। জানা গেছে আপাতত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে।
শনিবার (১০ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন আমাদের সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে।
গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নি সেন্টারসমূহ ৪ আগস্ট, রবিবার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরের দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৭ জুলাই সিটি করপোরেশনে বন্ধ রাখার সিদ্ধান্ত দেয়। এরপর ২৪ জুলাই সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ও পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেয়।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























