শাবি প্রতিনিধি
আপডেট: ২১:৩৬, ১৯ জানুয়ারি ২০২২
‘আমরা বুদ্ধিজীবী শ্রেণীর অন্তর্ভুক্ত’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপরীতে মানববন্ধন করেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। আর এ মানববন্ধনরত শিক্ষকদের বুদ্ধিজীবী শ্রেণীর অন্তর্ভুক্ত বলে দাবি করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা অধ্যাপক ড. লায়লা আশরাফুন।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে শাবির মেইনগেটে অধ্যাপক লায়লা আশরাফুনসহ শাবির একাংশ শিক্ষক মানববন্ধন করেন। সেখানে তিনি এসব মন্তব্য করেন।
নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করে অধ্যাপক ড. লায়লা আশরাফুন বলেন, অধ্যাপক ড. লায়লা আশরাফুন তার বক্তব্যে বলেছিলেন, আমরা সম্মানটুকুর জন্যই শিক্ষকতা পেশায় এসেছি। আমরা বুদ্ধিজীবী শ্রেণিতে বিলং করি (অন্তর্ভুক্ত)। আমরা কোনো চাষাভূষা নই যে আমাদের যা খুশি তাই বলবে। বাংলাদেশের সমস্ত মানুষ আজ রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা ২০২২ সালো এসে কেন আমরা এই অপমানের শিকার হবো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আরও পড়ুন- শাবির ভিসির কুশপুত্তলিকা দাহ করলো জাবির শিক্ষার্থীরা
তিনি আরো বলেন, আমরা কোন ধরনের সন্তান তৈরি করছি, যে আমাদের নিয়ে যা খুশি তাই বলবে।
শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিষয়ে তিনি বলেন, এটা আমরা জানি না। এই হামলা কে বা কারা করেছে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। রাষ্ট্র এই তদন্তের কাজ করতে পারে।
আরও পড়ুন- ৩০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন
উল্লেখ্য, এ মানববন্ধনে সমাজ বিজ্ঞান অধ্যাপক ড. মো. জসীম উদ্দীন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রয় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আইনিউজ/জি এম ইমরান/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























