ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪১, ৭ মে ২০২৩

শাবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ

নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. মো. রাশেদ। ছবি- আই নিউজ

নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. মো. রাশেদ। ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

রোববার (৭ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার (প্রশাসন) মো. ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

একইসাথে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়