শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ৯ মে ২০২৩
শাবির সমাজকর্মের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক মিজান
দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান। ছবি- প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন৷
সোমবার (৮মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান কে বিভাগীয় প্রধানের দায়িত্ব বুঝিয়ে দিতে অনুরোধ করা হয়।
দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
শিক্ষা ও ক্যাম্পাস বিভাগের সর্বাধিক পঠিত
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
সর্বশেষ
জনপ্রিয়
























