সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০০:২৭, ২৭ আগস্ট ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আশরাফুল আলম শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২৬ আগস্ট) বিকেল তিনটায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এ শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান রাজিব আহমেদ, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির ও বশেমুরবিপ্রবির সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধুর পরিবারসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া শেষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আশরাফুল আলম সেখানে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য প্রদান করেন।
একইদিন সকাল সাড়ে নয়টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান ড. আশরাফুল আলম।
এর আগে, ১৩ আগস্ট রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ পান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।
আইনিউজ/ইউএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























