সাগর শুভ্র, শাবি প্রতিনিধি
আপডেট: ১৭:১৮, ২৯ আগস্ট ২০২৩
শাবিতে প্রথম বর্ষের নবীন বরণ আগামীকাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (৩০ আগস্ট)।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম।
তিনি জানান, বুধবার সকাল ১০ টায় ‘এ’ ইউনিটের এবং বিকাল আড়াইটায় ‘বি’ ও ‘সি’ ইউনিটের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। পরেরদিন বৃহস্পতিবার নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
নবীনবরণে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























