সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০৬:৩০, ৬ সেপ্টেম্বর ২০২৩
শাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে লিঙ্কডইন বিষয়ক কর্মশালা
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র আয়োজনে লিঙ্কডইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় লিঙ্কডইন থেকে নিজেদের পছন্দ মতো চাকরি খোঁজা, আকর্ষনীয় প্রোফাইল তৈরি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে সম্পর্ক তৈরি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী এনামুল হক। বর্তমানে তিনি শেভরনে মেকানিক্যাল মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের জন্য প্রশ্নউত্তর পর্ব রাখা হয়। শিক্ষার্থীরা লিঙ্কডইনের উপর বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে জানার সুযোগ পায়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাকিব হাসান রাসেল, সাধারণ সম্পাদক জুবায়ের আহসান রিয়াদসহ সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























