সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০৬:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২৩
শাবিতে পথনাটক `বহ্নিশিখা’ মঞ্চস্থ করল শিকড়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন শিকড়ের আয়োজনে পথনাটক 'বহ্নিশিখা' মঞ্চস্থ হয়েছে।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে নাটকটির আয়োজন করা হয়।
এ বিষয়ে শিকড়ের সভাপতি মোহাম্মদ আলী বলেন, শাবিপ্রবির অন্যতম সংগঠন শিকড়ের এবারের সাংগঠনিক সপ্তাহ পরবর্তী আয়োজন পথনাটক 'বহ্নিশিখা'। যেখানে ফুটে উঠেছে নারীর বিভিন্ন সংগ্রাম-টানাপোড়েন ও প্রতিনিয়ত বেড়ে উঠা নারী নির্যাতনের চিত্র।
তিনি আরো জানান, নারী আমাদের সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত থাকার কথা, সেখানে নারীর নানা বিষয়ে পিছিয়ে পড়ার চিত্র বর্তমানে খুবই পীড়াদায়ক। সেই ধারাকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা থেকেই 'বহ্নিশিখা' পথনাটকের যাত্রা।
উল্লেখ্য, নাট্যকলা সম্পাদক শাহরিয়ার আলম আলভীর নির্দেশনায় বহ্নিশিখা নাটকে শিকড়ের নাট্যকলা, সংগীত ও নৃত্যকলা বিভাগসহ সাধারণ সদস্যগণ অংশগ্রহণ করেন।
আইনিউজ/ইউএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























