Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২০ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-সভাপতি হলেন ডা. এস এম সাইদুল হক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর স্মৃতিতে প্রতিষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এস এম সাইদুল হক।

রোববার (২৫ জানুয়ারি) সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক মো. সামসুদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক অভিনন্দন পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংগঠনটির সভাপতি নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম এর নির্দেশক্রমে ডা. এস এম সাইদুল হককে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। 

নতুন দায়িত্ব প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডা: এস এম সাইদুল হকের নেতৃত্ব ও অভিজ্ঞতা আগামী দিনে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ক্রীড়া, শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য,  ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’ একটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন। যা মূলত যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।

সাগর/আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়