ঢাকা, বুধবার   ১৩ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ১৩ মে ২০২৬

দেশে ৯৮ শতাংশ শিশু হামের টিকার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে বর্তমানে ৯৮ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। বাকি ২ শতাংশ শিশুকেও দ্রুত টিকাদানের আওতায় আনতে সরকার কাজ করছে।

বুধবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান Sinovac-এর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে প্রদান করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতে কেন কিছু শিশু হামের টিকার বাইরে ছিল, তা তদন্ত করে দেখা হবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে দেশে বর্তমানে ভিটামিন এ ক্যাপসুলের সাময়িক ঘাটতি রয়েছে বলেও জানান তিনি। তবে আগামী জুনের মধ্যে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি আরও জানান, জুন মাস থেকে দুই ধাপে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু করা হবে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়