ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ৪ মে ২০২৬
আপডেট: ১৮:৫৬, ৪ মে ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৫৬

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু হিসেবে বিবেচিত হচ্ছে। একই সময়ে এ ভাইরাস ও সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৫৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। দেশের সার্বিক সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক এবং প্রতিদিনই নতুন আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে।

বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার তুলনামূলক বেশি হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা এবং টিকাদান কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ