তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ১৬ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৩৮, ১৬ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৩৮, ১৬ আগস্ট ২০২১
পাবজিসহ ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ
অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে টিকটক, বিগো লাইভ, লাইকির মতো অ্যাপস বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
কিশোর তরুণদের ওপর খারাপ প্রভাব ফেলে এমন যুক্তিতে সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। ভারতের অনেক রাজ্যে এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।
এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
তথ্য প্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩
সর্বশেষ
জনপ্রিয়

























