ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

স্পোটস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ১৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৩:৩২, ১৭ নভেম্বর ২০২১

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরছে দর্শক, টিকেট মিলবে যেভাবে

করোনাভাইরাসের ধকল কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরলেও দর্শক ফেরানো হয়নি। দেশের মাটিতে বেশ কয়েকটি সিরিজ দর্শকহীন ছিল। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরছে দর্শক। 

টি-২০ বিশ্বকাপ শেষেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। 

আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে গড়াবে প্রথম টি-২০। আর এই ম্যাচ দিয়ে প্রায় ২ বছর পর মাঠে দর্শকদের প্রবেশাধিকার শুরু হচ্ছে।

তিনটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯, ২০ ও ২২ তারিখে। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর।

আরও পড়ুন : পাকিস্তানের বিপক্ষে টি২০ স্কোয়াড ঘোষণা, নেই সাকিব-মুশফিকসহ ৬ জন

দর্শকদের জন্য এই সিরিজের টিকিটের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রত্যেককেই টিকিট কিনতে হবে সশরীরে। সঙ্গে নিতে হবে করোনার টিকা দেওয়ার সনদ। সেই সঙ্গে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।

আগে বাংলাদেশের দর্শকরা অনলাইনে টিকিট কেনার সুযোগ পেতেন। তবে এবার সে সুযোগ থাকছে না। প্রতিটি ম্যাচের আগের দিন বিসিবির নির্দিষ্ট বুথ থেকে টিকিট কিনতে হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে যা পাওয়া যেতে পারে ম্যাচের দিনও।

আরও পড়ুন : আবারও বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ

এক্ষেত্রে রয়েছে আরো একটি শর্ত। কেবল মাত্র করোনার দুই ডোজ টিকা দেওয়া সমর্থকরাই মাঠে বসে খেলা দেখতে পারবেন। টিকিট কেনার সময় প্রয়োজন না হলেও মাঠে প্রবেশের সময় করোনা টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। সেই সঙ্গে মাস্ক পরিধান বাধ্যতামূলক।

করোনা সংক্রমণের ঝুঁকি যথাসম্ভব এড়াতে এসব নিয়ম করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি সূত্র। জানা গেছে, গ্যালারির দর্শক ধারণক্ষমতার অর্ধেক আসনের টিকিট বিক্রি হবে। অর্থাৎ ফাঁকা থাকবে বাকি অর্ধেক আসন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

কোথায় কত বাড়লো বাস ভাড়া

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়