ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ১১ ডিসেম্বর ২০২১

মাশরাফি চাইলে তাকে নিয়ে আসা হবে : পাপন

পাপন ও মাশরাফি

পাপন ও মাশরাফি

বাংলাদেশ দলে খেলোয়াড় মাশরাফিকে হয়তো আর পাওয়া যাবে না। অনেকেই বিশ্বাস করেন, বাইশ গজে মাশরাফির যে অভিজ্ঞতা, সেটি ভাগাভাগি করলে উপকৃত হবে বর্তমানে জাতীয় দলে থাকা তরুণ ক্রিকেটাররা। যেমন কিছুদিন আগে ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

বোর্ডের পক্ষ থেকে সম্মতি আছে। মাশরাফি চাইলে যেকোনোভাবে তাকে নিয়ে আসা হবে বলে জানালেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। 

আরও পড়ুন- কোহলির বদলে অধিনায়কত্ব পেলেন রোহিত শর্মা

শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন,‘ মাশরাফি যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’

কিছুদিন আগে মিরপুরে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচের সময় দেখা যায় একসঙ্গে বসে খেলা দেখছেন পাপন, মাশরাফি ও তামিম ইকবাল। বিশেষ কোনো বিষয়ে কি আলোচনা হয়েছে?

আরও পড়ুন- সাকিবকে ছুটি দিয়েছে বিসিবি

পাপন জানালেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা আমি জানতাম না। ওরকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘এই ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সাথে তো সবসময় যোগাযোগ হয়, আরও হবে।’

আইনিউজ/এসডিপি 

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়