স্পোটস ডেস্ক
সাকিবকে ছুটি দিয়েছে বিসিবি
সাকিব আল হাসান
সাকিব আল হাসান নিউজিল্যান্ড যাবেন কি যাবেন না তা নিয়ে গুঞ্জন ছিল। তবুও সাকিবকে দলে রেখেই নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড ঘোষণার এক ঘণ্টা পরে সাকিব আনুষ্ঠানিক ছুটির আবেদন করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিবকে ছুটি দিয়েছে বিসিবি। সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আরও পড়ুন- নিউজিল্যান্ডে সফরের বাংলাদেশ দল ঘোষণা
সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘ব্যাপারটা হচ্ছে যার বিশ্রামের প্রয়োজন তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। সাকিবের ব্যাপারটা কিন্তু আলাদা, ও তো আর ইনজুরিতে নেই কিংবা বিশ্রামও চায়নি। ও বিরতি চেয়েছে পারিবারিক কারণে। কাজেই জিনিসটা কিন্তু এক না, এটা বিশ্রাম না। অবশ্যই সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এটাতে কোনো সন্দেহ নেই।’
সঙ্গে যোগ করেন পাপন, ‘আমরা যে জিনিসটা বলে আসছি সেটি হলো কেউ যদি খেলতে না চায়, বিশ্রাম চায়, বিরতি চায় এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে হতে হবে, আগাম জানাতে হবে। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা।’
আরও পড়ুন- নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব
নিউজিল্যান্ড সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যেখানে সাকিবের নাম থাকলেও তিনি ছুটি চেয়ে আবেদন করেছেন। শেষ মুহূর্তে সাকিবের বিকল্প বেছে নিতে বেশ বেগ পেতে হচ্ছে দলকে। এজন্য আগামী বছরের শুরু থেকেই শক্ত পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি।
আরও পড়ুন- খেলা বন্ধ, বৃষ্টি বিলাসে মাতলেন সাকিব
পাপনের ব্যাখ্যা, ‘জানুয়ারি থেকে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, পুরো পরিকল্পনা বলে দিতে হবে। কোনো বিশ্রাম লাগলে বা বিরতি লাগলে এটা যেন আমাদের আগে জানানো হয়। তাহলে বিকল্প খেলোয়াড় আমরা তৈরি করে রাখতে পারব।’
আইনিউজ/এসডিপি
ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের

























