ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ৪ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:৪২, ৪ ডিসেম্বর ২০২১

নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

সাকিব আল হাসান নিউজিল্যান্ড যাবেন কি যাবেন না এ নিয়ে হইচই ছিল বেশ। এদিকে সাকিবকে দলে রেখেই শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়। 

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘যেহেতু আমরা অফিসিলিয়ালি কিছু জানি না তাই সাকিবকে দলে রাখা হয়েছে।’ 

আরও পড়ুন- নিউজিল্যান্ডে সফরের বাংলাদেশ দল ঘোষণা

বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণার পর বোর্ডকে চিঠি দিয়েছেন সাকিব। এই সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন তিনি।

যদিও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি সাকিবের ছুটি মঞ্জুর হয়েছে কি না সেটিও জানা যায়নি এখনো।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়