ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২০:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০২১

যুবরাজের রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে বিক্রি হলেন মরিস

ক্রিস মরিস

ক্রিস মরিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে রাজস্থান রয়্যালস। এর ফলে যুবরাজ সিংয়ের রেকর্ডটি তিনি ভাঙলেন।

মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে বিড করেছিল এই অলরাউন্ডারকে। তারপর একে একে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাজস্থান রয়্যালস। মরিসের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। যা সবশেষে গিয়ে ঠেকেছে সোয়া ১৬ কোটি রুপিতে।

আরও পড়ুন: ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব হলেন কেকেআরের

আইপিএলের ইতিহাসে এর আগে সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের। ২০১৫ সালে ভারতীয় এই অলরাউন্ডারকে ১৬ কোটি রুপিতে কিনে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস।

তবে এবার সেই রেকর্ড ভেঙেছেন মরিস। দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডারকে নিয়ে দলগুলোর আগ্রহ এতটাই বেশি ছিল যে, ৭৫ লাখ ভিত্তিমূল্য অবিশ্বাস্যভাবে সোয়া ১৬ কোটি রুপিতে গিয়ে ঠেকে।

ভালো দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ম্যাক্সওয়েলের দাম গিয়ে ঠেকেছে সোয়া ১৪ কোটি রুপিতে। তাকে কিনেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়