স্পোর্টস ডেস্ক
মা হারানো রোনালদিহোর পাশে মেসি
রোনালদিনহো ও মেসি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর মা ডোনা মিগুয়েলিনা। এ তারকার শোকের সময়ে তার পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
ইনস্টাগ্রামে ব্রাজিলের সাবেক ফুটবলারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন মেসি, ‘রোনি, আমি ভাষাহীন। বিশ্বাসই হচ্ছে না। এই শোক সহ্য করার শক্তি হিসেবে পাশে আছি, পরিবারের প্রতি সমবদেনা। তোমার এই ক্ষতিতে খারাপ লাগছে। তিনি শান্তিতে ঘুমোন’।
বড়দিনের আগে রোনালদিনহো নিজেই মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘প্রিয় বন্ধুরা, আমার মা কোভিড-১৯ আক্রান্ত এবং তার সুস্থতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন তিনি, সম্ভাব্য সেরা সেবা পাচ্ছেন’।
পোর্তো অ্যালেগ্রের হাসপাতাল মায়ে দে দিউসের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন রোনালদিনহোর মা। সেখানেই শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: করোনায় রোনালদিনহোর মায়ের মৃত্যু
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















