স্পোর্টস ডেস্ক
আপডেট: ২২:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২১
করোনায় রোনালদিনহোর মায়ের মৃত্যু
মায়ের সঙ্গে রোনালদিনহো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর মা ডোনা মিগুয়েলিনা। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম গ্লোবো।
রোনালদিনহোর ভাইয়ের ছেলে তার দাদির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, ‘তিনি চিরবিশ্রামে গেছেন।’
পোর্তো অ্যালেগ্রের হাসপাতাল মায়ে দে দিউসের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন রোনালদিনহোর মা। তবে মিগুয়েলিনার মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি।
নিজেদের সাবেক খেলোয়াড়ের মাতৃবিয়োগের পর অ্যাটলেটিকো মিনেইরো এক আনুষ্ঠানিক বিবৃতিতে সমবেদনা প্রকাশ করেছে। বার্সেলোনার বিভিন্ন ফ্যান পেজ থেকেও শোক জানানো হচ্ছে। তবে ক্লাবটির মূল পেজে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেখা যায়নি।
বড়দিনের আগে রোনালদিনহো নিজেই মায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















