Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৪ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর এন ডি এম সিস্টার সঙ্গীতা গমেজ। 

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের ব্যাজ ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এন ডি এম সিস্টার নিলু মৃ।

উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও সমবেত ডিসপ্লে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। 

পরে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে শিশুদের অংশগ্রহণে ১০০ মিটার দৌড়, ব্যাঙের লাফ, সোয়েটার পরা দৌড়, চকলেট দৌড়, দৌড়ে বেলুন ফাটানোসহ বিভিন্ন আনন্দঘন খেলা অনুষ্ঠিত হয়। 

এছাড়া পুরুষ ও মহিলা অভিভাবকদের জন্য দেশ ভ্রমণ খেলা এবং শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের জন্য চামচে বল নিয়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে “যেমন খুশি তেমন সাজ” পর্বটি, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ছড়িয়ে দেয়।

বিদ্যালয়ের শিক্ষক শাওন ইন্দুনয়ার সঞ্চালনায় এবং সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আর এন ডি এম সিস্টার সুপ্রীতি বিবিয়ানা কস্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিস্টার সঙ্গীতা গমেজ। 

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক ও অতিথিবৃন্দ।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়