নিজস্ব প্রতিবেদক
বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের পাশে সবচেয়ে বেশি থাকবে
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বক্তব্য রাখেন। ছবি: আই নিউজ
বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের পাশে সবচেয়ে বেশি থাকবে দলটি এমন আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পুরানবাজারে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভাটি আয়োজন করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপি।
হুমায়ুন কবির বলেন, “শুধু একবার বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করুন। দেখবেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়ন কীভাবে করি।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে এবং তাদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে।
কৃষিখাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণ করা হবে এবং তারা যে ফসল উৎপাদন করেন, তার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় সংস্কার এনে কৃষকের ঘামঝরা শ্রমের সঠিক মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ওলি আহমদ খান এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য সৈয়দ সালাউদ্দিন।
এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক খছরুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক সরফরাজ আহমেদ সরফুসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























