নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা
ছবি: আই নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. আশিকুল আলমীন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার, জেলা কমান্ডার বিজিবি, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিভিন্ন পর্যায়ের অধিনায়ক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, মৌলভীবাজার জেলা প্রশাসকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নির্বাচনকালীন সময়ে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























