Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

পরিবারের টানে অস্ট্রেলিয়া গেলেন বিসিবি সভাপতি বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে টানা কয়েক সপ্তাহের ব্যস্ততা ও চাপ সামলে অবশেষে কিছুটা অবসর সময় পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পারিবারিক সময় কাটাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

সোমবার দুপুরে মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিসিবি প্রধান। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, এটি তার পূর্বনির্ধারিত সফর। প্রায় এক সপ্তাহ পর দেশে ফেরার কথা রয়েছে তার। দেশ ছাড়ার আগে রোববার বোর্ডের অন্যান্য পরিচালকদের খুদে বার্তার মাধ্যমে সফরের বিষয়টি অবহিত করেন তিনি।

বিশ্বকাপ ইস্যুতে টানা ব্যস্ততা
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। এ নিয়ে International Cricket Council (আইসিসি) ও Pakistan Cricket Board (পিসিবি)-এর সঙ্গে একাধিক দফায় যোগাযোগ ও বৈঠক করতে হয়েছে বুলবুলকে।

তবে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করা হয়নি। পরিবর্তে আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। পুরো প্রক্রিয়ায় বিসিবিকে কূটনৈতিক ও প্রশাসনিকভাবে বেশ চাপে থাকতে হয়েছে।

গুঞ্জনের অবসান, পরিকল্পিত সফর বিশ্বকাপ জটিলতার মাঝেই একবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবি সভাপতির দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পরদিন সকালেই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়ে সেই গুঞ্জন নাকচ করেন তিনি।

এবারের সফরটি অবশ্য গুঞ্জন নয়। বিশ্বকাপ–সংক্রান্ত ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতেই পরিকল্পিতভাবে অস্ট্রেলিয়ায় গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ইএন/এসএইচএ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়