স্পোর্টস ডেস্ক
শেষ মুহূর্তে এমবাপ্পের গোল, রিয়াল-বার্সার ১ পয়েন্টের রোমাঞ্চ
ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদ ২ : ১ রায়ো ভায়েকানো
পয়েন্ট হারিয়ে আরেকটি হতাশাজনক রাতের অপেক্ষায় ছিলেন রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। একের পর এক আক্রমণেও মিলছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। কিন্তু নাটকীয় শেষ মুহূর্তে সব হিসাব বদলে দেন কিলিয়ান এমবাপ্পে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে করা তাঁর গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ, আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান নেমে আসে মাত্র একে।
২২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৫, একই সংখ্যক ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৪।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় রিয়াল। তবে রায়ো ভায়েকানোও পিছিয়ে ছিল না; রিয়ালের আক্রমণের জবাব তারা দেয় দৃঢ়তার সঙ্গে। ম্যাচের শুরুতেই চোট পেয়ে জুড বেলিংহাম মাঠ ছাড়লে কিছুটা ধাক্কা খায় স্বাগতিকরা। কিন্তু সেই ধাক্কা সামলে ম্যাচের ১৫ মিনিটে একাই সব আলো নিজের দিকে টেনে নেন ভিনিসিয়ুস জুনিয়ার।
দারুণ এক আক্রমণে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। লা লিগায় এটি ছিল ভিনিসিয়ুসের ৪ অক্টোবরের পর প্রথম গোল ম্যাচের হিসেবে টানা ১৪ ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি। গোল খেয়ে পিছিয়ে পড়লেও ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভায়েকানো। কয়েকবার কাছাকাছি গেলেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে অবশ্য বেশি সময় লাগেনি ভায়েকানোর। ম্যাচের ৪৯ মিনিটে দলীয় আক্রমণ থেকে বক্সের ভেতরে বল পেয়ে গোল করেন হোর্হে দে ফুর্তোস। সমতায় ফেরার পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল।
তবে পাল্টা জবাব দিয়ে রিয়ালকে চাপে রাখে ভায়েকানোও। ম্যাচের ৬৪ মিনিটে নিশ্চিত গোল হজমের হাত থেকে রিয়ালকে বাঁচান গোলরক্ষক থিবো কোর্তোয়া। পাল্টা আক্রমণে উঠে কোর্তোয়াকে একা পেয়েছিলেন ভায়েকানোর আন্দ্রে রাতিও, কিন্তু বেলজিয়ান এই গোলরক্ষককে শেষ পর্যন্ত পরাস্ত করতে পারেননি তিনি।
৬৮ মিনিটে একই রকম সুযোগ আসে রিয়ালের সামনে। এবার বক্সের বাইরে চলে আসা ভায়েকানোর গোলরক্ষককে কাটিয়ে ফেলেছিলেন এমবাপ্পে। কিন্তু খালি পোস্টে নেওয়া তাঁর শট প্রতিহত হয় ওপরের বারে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় রিয়াল।
শেষ দিকে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। এর মধ্যে ভায়েকানোর এক খেলোয়াড় লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। তবুও একের পর এক আক্রমণ ব্যর্থ হতে থাকে রিয়ালের, এমনকি কয়েকবার বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্টও।
সব রোমাঞ্চ জমে ছিল শেষ মুহূর্তের জন্য। যোগ করা সময়ের অষ্টম মিনিটে রিয়ালকে পেনাল্টি উপহার দেয় ভায়েকানো। আর দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে ২–১ ব্যবধানে নাটকীয় জয় এনে দেন কিলিয়ান এমবাপ্পে।
ইএন/এসএইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের

























