Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৭ ১৪৩২

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

প্রকাশিত: ১৮:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৫২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের নতুন সমন্বয় কমিটি গঠন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন (কমিটি রিফর্ম) এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ২টায় (যুক্তরাজ্য সময়) জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং একটি সময়োপযোগী ও গঠনমূলক সংবিধান প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. মো. জয়নুল আবেদীন রোজ এবং প্রাণবন্ত উপস্থাপনায় সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া। সভায় সুচিন্তিত মতামত ও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, লেখক সৈয়দ তওহীদ ফিতরাত, চ্যানেল এস-এর সাংবাদিক কামরুল আই. রাসেল, আমিনুল হক জিলু, হেলেন ইসলাম, এ রহমান অলি, নজরুল ইসলাম, নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ, উর্মি রহমান, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ ও শিপন মিয়া ছাড়াও অন্যান্য সাংবাদিক ও সংগঠনের সদস্যবৃন্দ।

দীর্ঘ আলোচনা শেষে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরকে চিফ কো-অর্ডিনেটর এবং সৈয়দ তওহীদ ফিতরাতকে কো-অর্ডিনেটর করে ১৫ সদস্যবিশিষ্ট একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়।

সমন্বয় কমিটির সদস্যরা হলেন- ড. মো. জয়নুল আবেদীন রোজ (সভাপতি), ড. আজিজুল আম্বিয়া (সাধারণ সম্পাদক), ইমদাদুন খান, আমিনুল হক জিলু, খায়রুল আলম লিংকন, হেলেন ইসলাম, নজরুল ইসলাম, আসমা মতিন, নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ, সৈয়দ কাহের ও শিপন মিয়া।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এই সমন্বয় কমিটি আগামী দুই মাসের মধ্যে সদস্যসংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ, একটি গঠনমূলক ও যুগোপযোগী সংবিধান প্রণয়ন এবং পূর্ণাঙ্গ কমিটি রিফর্মের প্রস্তাব প্রস্তুত করবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব আগামী দিনে একটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সক্রিয় সাংবাদিক সংগঠনে পরিণত হবে।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়