Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৬ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর পক্ষে কৃষকের সঙ্গে একযোগে নতুন ধান রোপণে অংশ নেন আদমপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবদাল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

ধানক্ষেতে নেমে কৃষকের পাশে দাঁড়িয়ে আবদাল হোসেন বলেন, “কৃষকই দেশের মেরুদণ্ড। আধুনিক কৃষি, ন্যায্য মূল্য এবং গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি কৃষক, শ্রমজীবী মানুষ ও উন্নয়নের প্রতিশ্রুতি।” তিনি আরও বলেন, “বাংলার ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

এসময় কৃষক আব্দুল করিম বলেন, ‘নেতারা মাঠে এসে আমাদের সঙ্গে কাজ করায় আমরা অনুপ্রাণিত। ধানের শীষ কৃষকের কথা বলে।’ কর্মসূচি শেষে নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ চালান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

স্থানীয় বিএনপি নেতা মো. কামাল উদ্দিন বলেন, ‘এ ধরনের মাঠঘেঁষা কর্মসূচি সাধারণ মানুষের সঙ্গে আমাদের দূরত্ব কমায়। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় অবশ্যম্ভাবী।” যুবদল নেতা ওয়াসিদ আহমদ জানান, ‘কৃষকের কষ্ট বোঝা নেতাই প্রকৃত নেতা আজকের কর্মসূচি সেটাই দেখিয়েছে।’

ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী প্রচারণা। কৃষকের সঙ্গে ধান রোপণের মাধ্যমে আমরা প্রমাণ করেছি ধানের শীষ মানেই কৃষকের পাশে থাকা। সর্বস্তরের নেতাকর্মীদের এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ।’ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই ধানের শীষের বিজয় নিশ্চিত করে হাজী মুজিব ভাইকে সংসদে পাঠানো।’

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়