Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১১ জুন ২০২২

পূর্ব তিমুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিশ্বকাপ ট্রফি

ঢাকা থেকে বিশ্বকাপের ট্রফি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কোকাকোলার চার্টার্ড বিমানে ট্রফিটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। 

বুধবার সকাল সোয়া ১১টার পর বিশ্বকাপের ট্রফি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিল। বুধ ও বৃহস্পতিবার দুই দিন বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে প্রদর্শিত হয়৷ বুধবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশ্বকাপ ট্রফি দর্শন করেন। সেদিন রাতে হোটেল র‌্যাডিসনে নৈশভোজে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ট্রফি দেখেছেন। 

আরও পড়ুন- ১ জুলাই থেকে রাত ৮টার পর ঢাকা শহর বন্ধ : মেয়র তাপস

বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে হোটেল র‍্যাডিসনে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ৩ হাজারের বেশি আমন্ত্রিত ব্যক্তিবর্গ । এরপর ট্রফি নেওয়া হয় বনানীর আর্মি স্টেডিয়ামে। বৃষ্টির জন্য কনসার্ট শুরু হতে কিছুটা বিলম্ব হলেও ট্রফি নিয়ে আসা ফিফা লিজেন্ড ক্রিশ্চিয়ান কারেম্বু দর্শকদের জন্য ট্রফি উন্মোচন করেন। কনসার্ট থেকে ট্রফি গতকাল রাত এবং আজ সারাদিন হোটেল র‌্যাডিসনেই ছিল।

বাংলাদেশে এ নিয়ে তৃতীয় বার বিশ্বকাপের ট্রফি আসল। ২০০১ সালে প্রথম বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। এরপর ২০১৩ এবং ২০২২ সালে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বস্তু বাংলাদেশে আসল। 

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

আলী আমজাদে রিইউনিয়ন

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়